News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘৃণার রাজনীতি, সন্ত্রাসবাদ, এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির
Image

ঘৃণার রাজনীতি, সন্ত্রাসবাদ, এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির

আগরতলা, ৪ জুলাই : ঘৃণার রাজনীতি, সন্ত্রাসবাদ, এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটি। আজ রাজধানীর রাধানগর এলাকায় এই কর্মসূচি পালন করেন নারী সমিতির নেত্রীরা।

বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত বলেন, যুদ্ধ নয়, শান্তি চাই। প্যালেস্টাইনের উপর ইজরাইলের আক্রমণে হাজার হাজার শিশু এবং নারী তাদের প্রাণ দিয়েছেন। এছাড়াও পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিরীহ ভারতীয়দের জীবনহানি ঘটেছে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দেশের জোট নিরপেক্ষ নীতি কে আরো শক্তিশালী করার ক্ষেত্রে দেশের সরকারের নীরবতা ভেঙে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।। পেহেলগাও এ হামলার ঘটনায় সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে তাদের শাস্তি দিতে হবে।

Releated Posts

বিধানসভায় জাতীয়তাবাদ নিয়ে তীব্র বাদানুবাদ, সিপিএমের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে উত্তপ্ত অধিবেশন, দর্শকাসনে মজা নিলেন তিপরা মথা ও কংগ্রেসের বিধায়কগণ

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জাতীয়তাবাদ ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ঘিরে রাজনৈতিক…

ByBySandeep Biswas Aug 27, 2026

গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশে পৌঁছেছে। ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top