News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশীদের সনাক্ত করে ওপারে পাঠাচ্ছে পুলিশ: মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশীদের সনাক্ত করে ওপারে পাঠাচ্ছে পুলিশ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ জুলাই : বাংলাদেশীদের সনাক্ত করে ওপারে পাঠাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার দিন মন্ত্রিসভার শপথ গ্রহণ শেষে এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় একথা জানান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন নলছড়ের বিধায়ক কিশোর বর্মন। উনাকে রাজভবনে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যু নিয়ে মতামত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে অনুপ্রবেশ ইস্যুতে অভিমত ব্যক্ত করতে গিয়ে জানান বর্তমানে বাংলাদেশীদের জন্য ত্রিপুরা যে নিরাপদ স্থল নয়, তা বাংলাদেশীরাও ভালোভাবে জানে। তাদের সনাক্ত করে ওপারে পুশ ব্যাক করছে পুলিশ।

এদিকে নতুন মন্ত্রী কিশোর বর্মনকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দিকনির্দেশনাতেই তিনি ও রাজ্যের এবং দেশের সেবায় কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জোট শরিক দলের কেউই উপস্থিত ছিলেন না এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কেন তারা আসেননি সে বিষয়টি জানা নেই।

Releated Posts

নারী শক্তি বন্দন অধিনিয়মের সমর্থনে আগরতলায় প্রদেশ বিজেপির মিছিল

আগরতলা, ১৬ এপ্রিল: মহিলা সংরক্ষণ সংক্রান্ত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিলকে ঘিরে দেশজুড়ে আলোচনার আবহের মধ্যেই আগরতলায় সমর্থনে…

ByByReshmi Debnath Apr 16, 2026

বীর বিক্রম মেমোরিয়াল কলেজে ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১৬ এপ্রিল: রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজে এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 16, 2026

বিকল্প পুনর্বাসনসহ নাগরিক পরিষেবার দাবিতে আগরতলায় বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

আগরতলা, ১৬ এপ্রিল: বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না—এই দাবিকে সামনে রেখে এবং নাগরিক পরিষেবার…

ByByReshmi Debnath Apr 16, 2026

এডিসি নির্বাচনে কংগ্রেসের ভোট বাড়বে : দাবি প্রদেশ সভাপতির

আগরতলা, ১৬ এপ্রিল: এডিসি নির্বাচনে কংগ্রেসের ভোট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।…

ByByTaniya Chakraborty Apr 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top