News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া বাইক নিজেই উদ্ধার করে আনলেন মালিক, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

চুরি যাওয়া বাইক নিজেই উদ্ধার করে আনলেন মালিক, পুলিশের ভূমিকায় ক্ষোভ

উদয়পুর, ৩ জুলাই : বাইক উদ্ধার করে আনলেন মালিক নিজেই। ধরে আনলেন দুই অভিযুক্তকেও। অভিযুক্তরা এখন আরকে পুর থানায় আছে। বাইক চুরির ঘটনায় রাধাকিশোর পুর থানার পুলিশ কোন সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ বাইক মালিকের।

গত২৪ শে জুন উদয়পুর রাঙ্গামাটি গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা জামাল হোসেনের সুপার স্প্লেন্ডার বাইক যার নম্বর টি আর ০৭ সি ৫৯৮২ নিয়ে যায় তার বাড়িতে কাজ করতে আসা এক শ্রমিক। নাম রাজু দেববর্মা। দীর্ঘ সময় পরও বাইকটি সেদিন নিয়ে না আসায় জামাল হোসেন উদয়পুর রাধাকিশোরপুর থানায় মামলা করেন। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও পুলিশ বাইকটিকে উদ্ধার করতে কোন সাহায্যে হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ করেছেন জামাল হোসেন এবং তার স্ত্রী।

পরবর্তী সময়ে থানার উপর আস্থা হারিয়ে জামাল এবং তার স্ত্রী সোনামুড়া মহকুমায় থেকে বিশু দেবনাথের কাছ থেকে সাত হাজার টাকা দিয়ে বাইকটি নিয়ে আসেন। পরবর্তী সময়ে জামাল ও তার স্ত্রী বিশু দেবনাথ ও মাসুম মিয়াকে রাধাকিশোর পুর থানায় পুলিশের কাছে এনে দেওয়া হলেও পুলিশ এ ক্ষেত্রেও কোন কার্যকরী ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেছেন জামাল ও তার স্ত্রী।এ ক্ষেত্রে পুলিশের ভূমিকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top