News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ঋণের টাকা আদায়ে গিয়ে হামলার শিকার ব্যক্তি, থানায় মামলা
Image

ধর্মনগরে ঋণের টাকা আদায়ে গিয়ে হামলার শিকার ব্যক্তি, থানায় মামলা

ধর্মনগর, ৩ জুলাই : ধর্মনগরে ঋণের টাকার আদায়ে গিয়ে হামলার শিকার এক ব্যক্তি। নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর জেলার ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি ফুলবাড়ী এলাকার বাসিন্দা আলমাস হোসেনের গুরুতর অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তিনি দাবি করেছেন, ধর্মনগরের লাতুগাঁওয়ের বাসিন্দা সুলতান হোসেন ও তার সহযোগীরা তাকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। আলমাস জানায়, তিনি দীর্ঘদিন ধরে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিলেন। সেই সময় তার সহকর্মী সুলতান হোসেন তার কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেয়। বহুদিন ধরে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা শোধ করেনি সুলতান। ২ জুলাই সুলতান তাকে ফোন করে জানায়, লাতুগাঁও এসে টাকা নিয়ে যেতে।

আলমাস আরও জানান, তিনি বিশ্বাস করে সুলতানের ডাকে সাড়া দিয়ে সেখানে পৌঁছালে, সুলতান ও আরও দুই-তিনজন ব্যক্তি মিলে তার উপর অতর্কিতে হামলা চালায়। হামলার সময় তারা তার কাছে থাকা নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও সোনার চেইন ছিনিয়ে নেয়। এলাকাজুড়ে এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এতো টাকা নগদ নিয়ে আলমাস কেনই বা গেছিল, সেই প্রশ্নও উঠছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top