News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অনুমান; সবজি চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য
Image

যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অনুমান; সবজি চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য

মনু, ২ জুলাই : ধলাই জেলার মনু থানার অন্তর্গত চিত্র সেন কারবারি পাড়ার একটি কৃষি জমিতে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে স্থানীয় জনগণ জমিতে মৃতদেহটি দেখতে পেয়ে মনু থানায় খবর দেন। খবর পেয়ে মনু থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে যে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি মনু রেল ব্রিজ সংলগ্ন মনু নদীর পাশে ঘটেছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, সবজি চুরির অভিযোগকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতদেহের প্রাথমিক সুরতহাল দেখে হত্যার আলামত স্পষ্ট। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ একটি হত্যা মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, এবং এর পেছনের প্রকৃত কারণ কী, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

Releated Posts

চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল উদ্ধার, আটক চোর

আগরতলা, ২৭ আগস্ট: স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল চুরির পৃথক ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে আটক করেছে…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

মোবাইলের নেশায় ম্লান রাখির বাজার, বিক্রি কমায় হতাশ ব্যবসায়ীরা

আগরতলা, ২৭ আগস্ট: আজ রাখি পূর্ণিমা। ভাই-বোনের পবিত্র বন্ধনের এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরে ছোট, বড়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ফুটব্রিজ নির্মাণের দাবিতে ছামনুতে সড়ক অবরোধ, ভোগান্তিতে যান চলাচল

আগরতলা, ২৭ আগস্ট: ফুটব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার ছামনু বিধানসভা কেন্দ্রের বাঙ্কুমারি ও মগপাড়া এলাকায় মগপাড়া-ছামনু সড়ক অবরোধ করে…

ByByReshmi Debnath Aug 27, 2026

শিক্ষক স্বল্পতাসহ নানা সমস্যায় জর্জরিত শম্ভু চন্দ্র পাড়া এস বি স্কুল, দ্রুত সমাধানের দাবি

আগরতলা, ২৭ আগস্ট: শিক্ষক স্বল্পতাসহ একাধিক পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত লেম্বুছড়া এলাকার শম্ভু চন্দ্র পাড়া সিনিয়র বেসিক স্কুল। দীর্ঘদিন…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top