News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে বিশালগড়ে উন্নয়নের জোয়ার: শ্রেষ্ঠ বিশালগড় গড়ার লক্ষ্য
Image

বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে বিশালগড়ে উন্নয়নের জোয়ার: শ্রেষ্ঠ বিশালগড় গড়ার লক্ষ্য

বিশালগড়, ২ জুলাই : বিশালগড়কে ‘শ্রেষ্ঠ বিশালগড়’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এলাকার বিধায়ক সুশান্ত দেবের নিরন্তর প্রচেষ্টায় বিশালগড়ে উন্নয়নের এক নতুন জোয়ার শুরু হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে গলিপথ পর্যন্ত সর্বত্রই লেগেছে উন্নয়নের ছোঁয়া, যা এলাকার জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে রঘুনাথপুর ৯ নং ওয়ার্ডের অবনী পল্লী রাস্তার কাজের সূচনা হয়েছে। বুধবার সকালে এই খবর পাওয়ার পর এলাকার সমস্ত জনগণ বিধায়ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই রাস্তাটি দীর্ঘদিনের অবহেলিত ছিল এবং এটি প্রায় নয় শতাধিক পরিবারের যোগাযোগের অন্যতম মাধ্যম। এই কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দারা অত্যন্ত আনন্দিত।

স্থানীয়দের মতে, বাম আমলে যে উন্নয়ন অধরা ছিল, তরুণ বিধায়ক সুশান্ত দেব ‘রাম আমলে’ তা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। বিশালগড়ের বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যা এলাকার সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হচ্ছে। বিধায়কের এই উন্নয়নমূলক কাজে এলাকার জনগণ গভীরভাবে খুশি এবং তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন।

Releated Posts

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top