News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার পর্যটন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে দপ্তর : পর্যটন মন্ত্রী
Image

ত্রিপুরার পর্যটন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে দপ্তর : পর্যটন মন্ত্রী

আগরতলা, ১ জুলাই : পর্যটকদের সুবিধার্থে এবং রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে দপ্তর। আজ কুমিল্লা ভিউ ট্যুরিষ্ট লজের নিমার্ণ কাজ সরেজমিনে পরিদর্শনে গিয়ে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন পর্যটন মন্ত্রী বলেন, কমলা সাগর স্থিত কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণে কুমিল্লা ভিউ ট্যুরিষ্ট বর্তমানে কসবা ভিউ লজ কে জরাজীর্ণ অবস্থা থেকে নবকলবরে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই এই লজের নির্মাণ কার্য সম্পন্ন হবে। আজ এলাকার বিধায়িকা, পর্যটন দপ্তরের অধিকর্তা এবং অন্যান্য আধিকারিকগণদের সঙ্গে নিয়ে এই ট্যুরিষ্ট লজের নিমার্ণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। তাঁর কথায়, ১৮ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন পর্যটন পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নেও বিশেষ নজর দিচ্ছে পর্যটন দপ্তর।

এদিন তিনি প্রতিটি কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কার্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top