News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চোরের উপদ্রবে নাজেহাল উত্তর জেলার সাধারণ মানুষ, প্রশাসনিক নজরদারি আরো জোরদার করার দাবি স্থানীয়দের
Image

চোরের উপদ্রবে নাজেহাল উত্তর জেলার সাধারণ মানুষ, প্রশাসনিক নজরদারি আরো জোরদার করার দাবি স্থানীয়দের

ধর্মনগর, ১ জুলাই : চোরের উপদ্রবে নাজেহাল উত্তর জেলাবাসী। আর এর অধিকাংশ চুরির ঘটনাগুলি সংঘটিত হচ্ছে কদমতলা, চুরাইবাড়ি সহ শনিছড়া এলাকায়। পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও চোরের দল প্রতি রাতেই গৃহস্থের বাড়ি ঘরে হানা দিচ্ছে। গতকাল অর্থাৎ সোমবার রাতে পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাজী পাড়ার ৬নং ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত দাস ও আসকর আলীর বাড়িতে পর পর হানা দেয় ডাকাত দল।

প্রথমে প্রশান্ত দাসের বাড়িতে প্রবেশ করে উনার বাইকটি নিয়ে পালানোর চেষ্টা করলেও বাইকটি লক থাকায় এবং শব্দ পেয়ে বাড়ির মালিক উঠে পড়ায় তা আর সম্ভব হয়নি। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় চোরেরা। কিন্তু একইভাবে পাশের বাড়ির আসকর আলীর বাড়িতে হানা দিয়ে তার কালো রংয়ের টি আর ০৫ – সি – ৭৮৪২ নম্বরের পালসার বাইকটি নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এতে একই রাতে দুটি বাড়িতে হানা দেওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।

তাছাড়াও কিছুদিন পূর্বে প্রশান্ত দাসের দোকান থেকে প্রচুর পরিমাণ চেরাই কাঠ নিয়ে যায় চোরের দল। এছাড়াও সপ্তাহখানেক পূর্বে রেল গুদাম সংলগ্ন মিনা দেবীর বাড়িতে হানা দিয়ে ডাকাত দল সর্বস্ব হাতিয়ে নেয়। এভাবে পরপর চুরি ও ডাকাতির ঘটনায় এক প্রকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ। আর এই চোর ডাকাতদের পেছনে জড়িত অধিকাংশই ড্রাগসের মরণ নেশায় আক্রান্ত যুবকরা একান্ড সংঘটিত করছে বলে জানা যায় পুলিশ সূত্রে। ফলে তারা প্রাণের ভয়কে উপেক্ষা করে গৃহস্তের বাড়িতে হানা দিচ্ছে। এতে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে এই ডাকাতির ঘটনা জানিয়ে মঙ্গলবার সকাল এগারোটায় চুরাইবাড়ি ও পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামবাসীরা চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং চোর ও ডাকাতদের আটক করে আইনের আওতায় আনার অনুরোধ জানান। অপরদিকে,পুলিশও অভিযোগ হাতে পেয়ে সঙ্গে সঙ্গে অভিযানে নেমে পড়ে। এখন দেখার পুলিশ এইসব নেশা সেবনকারী চোর, ডাকাতদের কতটুকু বাগে আনতে পারে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top