News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দমকল ইঞ্জিনের সাথে লরি ও অটোর সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন
Image

দমকল ইঞ্জিনের সাথে লরি ও অটোর সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১ জুলাই : হাপানিয়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক। দমকল ইঞ্জিনের সাথে লরির ও অটো গাড়ির সংঘর্ষ বাঁধে। জানা গেছে হাপানিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিনটি আসছিল। তখনই লরি ও অটোর সাথে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন একাধিক অটো যাত্রী, দমকল ও লরির চালক।

ঘটনায় বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরের নাগাদ হাঁপানিয়া এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বাধারঘাট ফায়ার স্টেশন থেকে একটি দমকলের ইঞ্জিন যাওয়ার সময় একটি লরির সাথে সংঘর্ষ হয়। তারপর দমকলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোকে ধাক্কা দেয়। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী অটোটি। এই ঘটনায় আহত হয়েছে অনেকেই। স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনাগ্রস্ত দমকলের গাড়িটির চালক জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছিলেন। কিন্তু হাঁপানিয়া এলাকায় আসতেই বাক নেওয়ার সময় লরির সাথে ধাক্কা লাগে দমকলের ইঞ্জিনের। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়িটিকে ধাক্কা দেয় দমকলের ইঞ্জিন। এতে আহত হয়েছে অনেকেই।

Releated Posts

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top