News Flash

Image

অঙ্গনওয়াড়ী সেন্টারের চোরের দলের হানা

আগরতলা, ১ জুলাই : রাজ্যে প্রতিনিয়ত চুরি- ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাচ্ছে। আর এই সমস্ত চুরি-ছিনতাইয়ের পেছনে বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত যুবকরা জড়িত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এরই মধ্যে গতকাল গভীর রাতে কেকে নগর মুসলিমপাড়া অঙ্গনওয়াড়ী সেন্টারের দরজার তালা ভেঙ্গে চোরের দল হানা দেয়। চোরের দল হানা দিয়ে দুটি গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যায়।

আজ সকালে স্কুলের হেল্পার পেয়ারা বেগম অঙ্গনওয়াড়ী সেন্টারে এসে দেখতে পায় অঙ্গনওয়াড়ী সেন্টারে দরজার তালা ভাঙ্গা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। ভিতরে প্রবেশ করে দেখতে পারেন ছাত্র ছাত্রীদের রান্নার কাজে ব্যবহার করা দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। স্কুলের শিক্ষিকা ভবানী দে-কে হেল্পার সেই বিষয়ে জানানোর পর উক্ত বিষয় নিয়ে বিশালগড় থানায় একটি অভিযোগ দায়ের করা।

এদিকে এলাকাবাসী জানান, উক্ত ঘটনার সাথে এলাকার বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবক জড়িত রয়েছে তাদেরকে আটক করে জিজ্ঞাসা করলে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করতে সফল হবে পুলিশ।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top