News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান-র আওতায় জনজাতি কল্যাণে ১৪১.৮২ কোটি টাকা মঞ্জুর: মন্ত্রী রতন
Image

ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান-র আওতায় জনজাতি কল্যাণে ১৪১.৮২ কোটি টাকা মঞ্জুর: মন্ত্রী রতন

আগরতলা, ১ জুলাই: রাজ্যের ৩৯২টি গ্রামে জনজাতি উন্নয়নের লক্ষ্যে ‘ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান’ (ডিএজিজিইউএ)-এর অধীনে আগামী পাঁচ বছরের জন্য ১৪১.৮২ কোটি টাকার অনুদান মঞ্জুর হয়েছে বলে জানালেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। জনজাতি গৌরব বর্ষ উপলক্ষে আজ হেজামারা ও লেফুঙ্গা আরডি ব্লকে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন এই প্রকল্পের আওতায় ২০টি নতুন ছাত্রাবাস, ২টি মাল্টি-পারপাস মার্কেটিং সেন্টার, ১৬টি আশ্রম স্কুল ও সরকার পরিচালিত আবাসিক বিদ্যালয়ের ছাত্রাবাস সংস্কার এবং ৯টি বর্মাধিকার (এফআরএ) সেল গঠনের জন্য ৮১.৬৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

তিনি আরও জানান, ১১৯টি আঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে ১৪.২৮ কোটি টাকা, ২৮ হেক্টর জলাশয়ে মাছচাষে ১.১২ কোটি টাকা, সমগ্র শিক্ষা অভিযানের আওতায় ছাত্রাবাস নির্মাণ, উদ্যান উন্নয়ন মিশনের জন্য ২.৩৬ কোটি টাকা এবং ৭৬৭৭টি পরিবার ও ৫১২টি স্থানে বিদ্যুৎ সংযোগে ৪২.৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রী নাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে সকল অংশের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, “জনজাতি উন্নয়নের বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। লেফুঙ্গা, মান্দাই , ডুকলি, হেজামারা ও জিরানিয়া ব্লকে এই কুইজের আয়োজন করা হয়েছে। আমি পশ্চিম জেলার দায়িত্বে ছিলাম এবং আজ লেফুঙ্গা ও হেজামারার দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। আমি নিজেও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেছি। তারা দেশের ভবিষ্যৎ, তাই তাদের মধ্যে ইতিবাচক মানসিকতার বীজ বপন করাই আমাদের লক্ষ্য।”

মন্ত্রী জানান, শিক্ষা ক্ষেত্রেও রাজ্য সরকার অগ্রণী ভূমিকা নিচ্ছে। আগে যেখানে স্কুলের অভাব ছিল, এখন সেখানে ইংরেজি মাধ্যম, প্রি-প্রাইমারি, এলকেজি, ইউকেজি—সব ধরনের বিদ্যালয় তৈরি হয়েছে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। এই উদ্যোগ রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে এক নতুন দিশা দেখাবে বলেই আশাবাদী মন্ত্রী।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top