News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টরের ব্লেডের আঘাতে গুরুতরভাবে আহত কৃষক
Image

জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টরের ব্লেডের আঘাতে গুরুতরভাবে আহত কৃষক

আগরতলা, ৩০ জুন : জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টরের ব্লেডের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছে এক কৃষক। ওই ঘটনায় সোমবার সকালে খোয়াই থানাধীন ধলাবিল কলোনী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, খোয়াই ধলাবিল কলোনি এলাকায় আজ সকাল আটটা নাগাদ পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষাবাদ করার সময় গুরুতর আহত হয়েছে কৃষক বিধান দাস (৫০)। এক জমিতে চাষাবাদ শেষ করে অন্য জমিতে নিয়ে যাওয়ার সময় জমির আলের মধ্যে আটকে যায় পাওয়ারটিলার। সেই সময় বিধান দাসের বাম পা পাওয়ার টিলারের ধারালো ব্লেইটের মধ্যে আটকে যায়। তাতে পায়ের হাড় ভাঙ্গে ভেঙ্গে যায়। প্রতিবেশীরা দেখতে পেয়ে সাথে সাথে খবর দিয়েছেন দমকলবাহিনীকে। দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top