News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঁঠালিয়া বাজারে লিফলেট বিলি কংগ্রেস নেতাকর্মীদের
Image

কাঁঠালিয়া বাজারে লিফলেট বিলি কংগ্রেস নেতাকর্মীদের

আগরতলা, ৩০ জুন : কাঁঠালিয়া বাজারে ১৮ দাবি সম্বলিত একটি লিফলেট ছাফিয়ে দোকানে দোকানে বিলি করেছেন। স্থায়ী ও অস্থায়ী প্রায় চার শতাধিক মানুষের হাতে তুলে দেন এই সমস্ত ইস্যু ভিত্তিক অর্থাৎ( মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির” মন কি বাত”) লিখিত লিফলেট।

এই সময়তে সংবাদকর্মীকে কাছে পেয়ে কংগ্রেস দলীয় নেতা কর্মীরা একান্ত সাক্ষাতে বলেন, দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি, মর্যাদা বিপন্নকারী ও দেশের অধিকাংশ মানুষের জীবনের আর্থ সামাজিক সংকট সৃষ্টিকারী মোদি ও বিজেপি সরকারের শাসনের অবসান ঘটানো আশু প্রয়োজন। মোদি- বিজেপি সরকারকে সরাতে দেশের অখন্ডতা ঐক্য সংহতি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় উন্নতি ও অগ্রগতির ঐতিহ্যের অধিকারী ভারতের জাতীয় কংগ্রেসকে আরো শক্তিশালী করে তুলতে রাজ্যের সমস্ত অংশের মানুষ একতাবদ্ধ হওয়ার আহ্বান রাখছি এমনটাই সাক্ষাতে জানান সিপাহীজলা জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী।

তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন বাবুলাল ভৌমিক ধনপুর ব্লক সম্পাদক, কাঠালিয়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি রহিম মিয়া, এবং কাঠালিয়া অতি সক্রিয় কর্মী তনু মল্ল। এছাড়াও ধনপুর বিধানসভা এলাকার সাতটি মন্ডল সভাপতি গন সহ অন্যান্য বহু কর্মী এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ নিয়ে দ্বিতীয় দফায় ধনপুর বিধানসভা এলাকাতে তাদের এই জাতীয় কর্মসূচি জনমনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় কংগ্রেস দলের।

Releated Posts

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top