News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডাবল-ইঞ্জিন সরকার অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুবিধা নিশ্চিত করছে: মুখ্যমন্ত্রী
Image

ডাবল-ইঞ্জিন সরকার অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুবিধা নিশ্চিত করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রবিবার ধলাই জেলায় ৪২.৪৬ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যা এই অঞ্চলের উন্নয়ন যাত্রায় একটি মাইলফলক।

এই কার্য্যক্রমে মুখ্যমন্ত্রী গঙ্গানগর থেকে প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র সহ ২৮টি প্রকল্পের উদ্বোধন এবং ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজেই এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সর্বমোট ৬৭৪ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায়, ডাবল -ইঞ্জিন সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং অন্তিম ব্যক্তি বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করছে।
মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলার গঙ্গানগর ব্লককে সম্প্রতি জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য জাতীয় পুরষ্কারে ভূষিত করা হয়েছে। তিনি এই অর্জনের জন্য জেলা শাসকের ভূমিকা প্রশংসা করেছেন।

তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক উদ্যোগ এখন রাজ্যের প্রতিটি অংশে দৃশ্যমান কিন্তু বিরোধী দলগুলি তা দেখতে পাচ্ছে না; তারা কেবল সমালোচনা করছে যদিও গত কয়েক বছরে রাজ্য স্বাস্থ্যসেবায় এক অভূতপূর্ব পরিবর্তন প্রত্যক্ষ করেছে।

তিনি বলেন, চিকিৎসা পরিষেবার অগ্রগতি ছাড়াও, আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস আসনের সংখ্যা ৪০০-এ উন্নীত হয়েছে, একইভাবে ডেন্টাল কলেজে আসনের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৩। এছাড়াও, আইনশৃঙ্খলার দিক থেকে ত্রিপুরা দেশে ভালো অবস্থানে রয়েছে। জিবিপি হাসপাতালে শয্যা সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে, তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, জেলা ও মহকুমা হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে জনগণ তাদের নিজ নিজ স্থানে উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারে।

মুখ্যমন্ত্রী যুবকদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে, তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন যেন সন্তানদের প্রতি কড়া নজর রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, ধলাই জেলা সভাধিপতি সুস্মিতা দাস, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, সমাজকল্যাণ দপ্তরের সচিব তাপস রায় এবং অন্যান্য কর্মকর্তারা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top