News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চা বাগান থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Image

চা বাগান থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: সিমনার লতামিয়া চা বাগানে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিমনা বিধানসভার লতামিয়া চা বাগান এলাকায় আজ সকালে গাভী চড়াতে গিয়ে এক বয়স্ক লোক দেখতে পায় চা বাগানের মধ্যে একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ওই ব্যক্তি গ্রামের সবাইকে জানায় এবং গোটা এলাকায় এই ঘটনা ছড়িয়ে পড়ে। খবর যায় সুন্দরটিলা ফাড়িতে। ফাড়ির ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা কর্ডণ করে রাখেন তদন্তের স্বার্থে।

ওসি সিধাই থানা এবং এসডিপিও অফিসে মেসেজ পাঠান এবং ফরেনসিক ডিপার্টমেন্টকে তদন্তের স্বার্থে আসার আহ্বান রাখেন। প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই বলে করছেন পুলিশ। তবে স্থানীয়রা কেউ মৃতদেহটিকে সনাক্ত করতে পারেনি।

জানা যায় গতকাল মোহনপুর গোপালনগর এর বিকাশ দেবনাথ নামে এক যুবক নিখোঁজ হয়, যেটা পরবর্তীতে সিধাই থানায় মিসিং ডাইরি ও করা হয়। মৃতদেহটির সাথে গোপালনগরের বিকাশ দেবনাথের চেহারার মিল রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এখন পুলিশের সঠিক তদন্তে আসল ঘটনার রহস্য উন্মোচিত হবে বলে ধারণা সাধারনের।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top