News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক মাদক বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবসে কৈলাসহরে সচেতনতা মূলক অনুষ্ঠান
Image

আন্তর্জাতিক মাদক বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবসে কৈলাসহরে সচেতনতা মূলক অনুষ্ঠান

আগরতলা ২৬ জুন : আন্তর্জাতিক মাদক বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে ঊনকোটি জেলার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে এক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, কৈলাসহর পুর পরিষদ এবং টিইউএলএম-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মাদক ও অবৈধ পাচারজনিত সমস্যার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় ঊনকোটি কলাক্ষেত্র চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। এরপর কলাক্ষেত্রের সভাগৃহে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শির্ষেন্দু চাকমা, ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, বিশিষ্ট সমাজসেবক সন্দীপ দেবরায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রতি বছর ২৬ জুন বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাদক বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস, যার মূল উদ্দেশ্য হলো মাদক ও নেশার কুফল সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। কৈলাসহরের এই উদ্যোগ সমাজকে নতুন বার্তা দিল— “মাদক নয়, জীবনকে ভালোবাসুন”।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top