News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরকীয়ার জেরে আত্মহত্যা যুবকের, বিবাহিত মহিলার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ
Image

পরকীয়ার জেরে আত্মহত্যা যুবকের, বিবাহিত মহিলার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ

আগরতলা, ২৩ জুন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহিত মহিলার সঙ্গে পরকিয়ার- সম্পর্কে জড়িয়ে বিয়ে না করায় মহিলার চাপে বিষপানে আত্মহত্যা করলো এক যুবক।

আবারো এক সামাজিক অবক্ষয়ের নগ্নচিত্র ধরা পড়ল দমদমিয়া গ্রামে। ২১ বছর বয়সী অভিজিৎ সরকার বিগত দুই বছর যাবত একই গ্রামের বিবাহিত এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে। জানা যায় ওই মহিলার সঙ্গে অভিজিতের নন্দননগরের একটি কালীবাড়িতে গোপনে বিয়ে হয়। মহিলার স্বামী সন্তোষ চক্রবর্তী এবং তার মা বাবা সবাই জানে অভিজিতের সঙ্গে তার এই পরকীয়ার বিষয়টি। তারা কোন সময় বাধা দেয়নি। যার ফলে এই অবৈধ সম্পর্ক অনেকটা গভীরে চলে যায়।

গত কিছুদিন আগে ওই মহিলা অভিজিৎকে তার বাড়িতে নিয়ে আসার জন্য চাপ দেয়। কিন্তু অভিজিৎ রাজি হয়নি। অবৈধ সম্পর্ক চলাকালীন অনেক ভিডিও রেকর্ডিং ওই মহিলার কাছে স্টোর করে রাখে। হুমকি দেয় যদি তাকে না নিয়ে আসে সেগুলি ভাইরাল করে দেবে। চাপ সহ্য করতে না পেরে অভিজিৎ সরকার চলতি মাসের ৫ তারিখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তী সময়ে গতকাল গভীর রাতে জিবিপি হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য

বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top