News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুয়া সাংবাদিক সেজে শান্তিরবাজারে নেশার রমরমা ব্যাবসা করে যাচ্ছে দুই যুবক
Image

ভুয়া সাংবাদিক সেজে শান্তিরবাজারে নেশার রমরমা ব্যাবসা করে যাচ্ছে দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২২ জুন:
নিজেদের সংবাদিক পরিচয় দিয়ে দিনের পর দিন নেশার রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে শান্তিরবাজার গার্ধাং এলাকার রাজেশ মজুমদার ও শান্তিরবাজার কেসি পাড়ার বাসিন্দা মিন্টু ধর, এমনটাই অভিযোগ।

রাজেশ মজুমদারের নেশার রমরমা ব্যাবসায় অতিষ্ট হয়ে এলাকার লোকজনেরা রাজেশ মজুমদারকে আটক করে। জনসন্মুখে আটক হয়ে সে জানায় ওর কাছে যে সকল নেশাসামগ্রী পেয়েছে সেগুলো সে নিজে খাবার জন্য এনেছে। তবে সূত্রের খবর, শান্তির বাজারে বড়মাপের ব্রাউন সুগার ব্যবসা চালিয়ে চালিয়ে যাচ্ছে রাজেশ মজুমদার। ওর সঙ্গী হিসাবে কাজ করে যাচ্ছে মিন্টু ধর। দুইজনই একই চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে প্রসাশন ও লোকজনের চোখে ধুলো দিয়ে এই ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এদের জন্য শান্তিরবাজারের অন্যান্য সাংবাদিকরাও বদনাম হচ্ছে। এই দুই যুবক শান্তিরবাজার প্রেসক্লাবের সদস্য নয়। এই দুই যুবক প্রতিনিয়ত যে চ্যানেলের হয়ে লোকজনের কাছে নিজেদের পরিচয় দিয়ে থাকে সেই চ্যানেলের কর্নধারের সঙ্গে কথাবার্তা বলে শান্তিরবাজার প্রেসক্লাবের প্রেসিডেন্ট। কথাবলে জানাযায় এই দুই যুবক কোনোপ্রকার এই চ্যানেলের সাথে জড়িত নয়। এই দুই ভুয়া নামধারীদের বিরুদ্ধে পুলিশ যেন সঠিকভাবে পদক্ষেপ গ্রহন করে তারই জন্য শান্তিরবাজার থানার ওসির সঙ্গে মৌখিকভাবে কথাবার্তা বলেন প্রেসক্লাবের সদস্যরা। এখন দেখার বিষয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এই নেশাকারবারীদের বিরুদ্ধে কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে।

——

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top