News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেড় লক্ষ টাকার হেরোইন সহ যাত্রীবাহী বাস থেকে আটক দুই মহিলা
Image

দেড় লক্ষ টাকার হেরোইন সহ যাত্রীবাহী বাস থেকে আটক দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ জুন:
যাত্রীবাহী বাসে নেশাসামগ্রী উদ্ধার। দেড় লক্ষ টাকার হেরোইন সহ ২ মহিলাকে আটক করা হয়েছে। ঘটনা রাধাকিশোরপুর থানার অন্তর্গত বাগমা পুলিশ ফাঁড়ি এলাকায়। আগরতলা থেকে গন্ডাছড়া যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হিরোইন জাতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করলো বাগমা থানার পুলিশ। বাস গাড়ির নাম্বার টিআর০১- বি -১৪৮৩।

উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক নির্মাণ দাসের নেতৃত্বে চালানো এই অভিযানে তিনটি প্যাকেট থেকে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসটির ভেতর থেকে মাদকদ্রব্য ও নেশাসামগ্রী উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই মহিলাকে পুলিশ আটক করে গ্রেপ্তার করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধৃত মহিলারা এই মাদক পাচারচক্রের সক্রিয় সদস্যা। এই মাদক পাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে বাগমা সহ উদয়পুর মহকুমা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন। মাদকদ্রব্যগুলি কোথা থেকে ত্রিপুরায় ঢোকলো তার উৎস ও গন্তব্য সম্পর্কেও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উদয়পুর মহাকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস। প্রশাসনের এই তৎপরতা প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার দাবি তুলেছেন,যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরী বলে তথ্যাবিজ্ঞ মহল মনে করেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top