আগরতলা, ২২ জুন : সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও আজ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে অনুচ্চারিত বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাড়ি বাড়ি লিফলেট বিলি কর্মসূচি শুরু করেছে।
কংগ্রেস নেতৃত্বের দাবি, দীর্ঘ ১১ বছরের ‘মন কি বাত’-এর বহু পর্ব শোনা হলেও সাধারণ মানুষের জীবনযন্ত্রণা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ এবং এস.টি, এস.সি, ও.বি.সি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযন্ত্রণার কথা কোনও পর্বেই শোনা যায়নি।
কংগ্রেস প্রকাশিত লিফলেটে উল্লেখিত বিষয়গুলি তুলে ধরে জনসাধারণকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। আজ কংগ্রেস ভবন থেকে এই কর্মসূচির সূচনা হয়। পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রতিটি বাড়িতে কংগ্রেস কর্মীরা এই লিফলেট বিলি করে।
দলের কর্মীরা জানিয়েছেন, সারা রাজ্যের প্রতিটি বাড়িতেই এই লিফলেট বিলি করা হবে। এই প্রচারণার মাধ্যমে কংগ্রেস সাধারণ মানুষের কাছে সরকারের ব্যর্থতা তুলে ধরতে চাইছে এবং তাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলির প্রতি মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে।

সারা দেশে কংগ্রেসের ‘মন কি বাত’-এর পাল্টা প্রচারাভিযান, ত্রিপুরাতেও বাড়ি বাড়ি বিলি হচ্ছে লিফলেট
Releated Posts
গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে
আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়
আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট
আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…


















