News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট – এর উদ্যোগে এক ধিক্কার সভা অনুষ্ঠিত
Image

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট – এর উদ্যোগে এক ধিক্কার সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:
বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট – এর উদ্যোগে এক ধিক্কার সভা অনুষ্ঠিত হয়েছে। এইদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে এই ধিক্কার সভা করা হয়।

উল্লেখ্য, ৮ জুন হামলা চালানো হয় বাংলাদেশে অবস্থিত রবীন্দ্রনাথের পৈত্রিক বাড়িতে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সমগ্র বিশ্ব। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী কালিন সরকারের সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন সংগঠন। এদিন অ্যাসেম্বলি অফ জার্নালিষ্ট এর উদ্যোগে ধিক্কার সভা অনুষ্ঠিত হয়। এই ধিক্কার সভায় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সরকার, বিশিষ্ট সাংবাদিক সুবল দে, বিশিষ্ট সাংবাদিক শানিত দেবরায়, আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য রণজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। এইদিনের ধিক্কার সভায় কবি, সাহিত্যিক শিল্পীরাও সামিল হয়।

ধিক্কার সভায় বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার গোটা ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙ্গা মানে প্রতিটি বাঙ্গালীর হৃদয়কে ভাঙ্গা। প্রতিটি বাঙ্গালীর হৃদয় বর্তমানে ক্ষোভে বিক্ষোভে ক্ষত বিক্ষত। মানুষ কার প্রতি প্রতিবাদ জানাবে। যিনি বাংলাদেশের শাসন ক্ষমতায় বসে রয়েছেন তিনি স্বৈরাচার। যে সরকার বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না। নজরুলকে স্বীকার করে না। কবি সুকান্তকে স্বীকার করে না। শেখ মুজিবুরকে স্বীকার করে না। সেই সরকার কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরকে স্বীকার করবে, এইটা বিস্ময়কর বিষয়।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top