News Flash

Image

বিশ্বকে একত্র করেছে যোগ : প্রধানমন্ত্রী

বিশাখাপত্তনম, ২১ জুন : জাতিসংঘে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাবে ১৭৫টি দেশ ভারতের সমর্থনে এগিয়ে এসেছিল। আজ আন্তর্জাতিক যোগ দিবসে সে-কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বকে একত্র করেছে।

আজ বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগ দিবসের ১১তম বর্ষ উদযাপনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমুদ্রতটবর্তী এই শহর থেকে তিনি জাতীয়ভাবে যোগ দিবস উদযাপনের নেতৃত্ব দেন এবং “কমন যোগ প্রোটোকল” সেশনে অংশগ্রহণ করেন প্রায় ৫ লক্ষ মানুষের সঙ্গে।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দেশ ও বিশ্বের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বছর আমরা ১১তম বার ২১ জুনে একসঙ্গে যোগ পালন করছি, এটি খুবই গর্বের বিষয়। তিনি বলেন, যোগের মর্ম হল ‘একতা’, আর সেই একতাই আজ গোটা বিশ্বকে একসূত্রে বেঁধেছে।

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাব যখন ভারত জাতিসংঘে তোলেছিল, তখন ১৭৫টি দেশ এর সমর্থনে এগিয়ে আসে। এটা ছিল বৈশ্বিক ঐক্যের এক বিরল দৃষ্টান্ত। তিনি বলেন, “আজ থেকে ১১ বছর আগে শুরু হওয়া এই যাত্রা আজ কোটি কোটি মানুষের জীবনযাপনের অংশ হয়ে উঠেছে।”

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, দৃষ্টিহীনরা ব্রেইলে যোগ গ্রন্থ পাঠ করছে, মহাকাশেও বিজ্ঞানীরা যোগাচর্চা করছেন এবং গ্রামীণ যুবকেরা যোগ অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন। তিনি বলেন, সিডনি অপেরা হাউসের সিঁড়ি হোক বা মাউন্ট এভারেস্টের চূড়া কিংবা মহাসাগরের তীর—সব জায়গা থেকে একই বার্তা শোনা যাচ্ছে, যোগ সকলের জন্য, সীমানার বাইরে, পটভূমির বাইরে, বয়স বা সক্ষমতার বাইরে।

বিশাখাপত্তনম সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এই শহর প্রকৃতি ও উন্নয়নের মিলনস্থল। তিনি অনুষ্ঠানের সুশৃঙ্খল আয়োজনে জনগণকে অভিনন্দন জানান এবং মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণকে নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী জানান, অন্ধ্রপ্রদেশ সরকার ‘যোগন্ধ্র অভিযান’ নামে এক ব্যতিক্রমী উদ্যোগ শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ নারা লোকেশ-এর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি দেখিয়েছেন কীভাবে যোগ একটি সামাজিক উৎসব হয়ে উঠতে পারে। এক থেকে দেড় মাসের মধ্যে তাঁর অঙ্গীকার অত্যন্ত অনুকরণীয়।” প্রধানমন্ত্রী জানান, ২ কোটিরও বেশি মানুষ এই অভিযানে যুক্ত হয়েছেন। তিনি বলেন, “জনসাধারণের এই অংশগ্রহণই বিকশিত ভারতের ভিত্তি।

এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’-এর তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানব সুস্থতা নির্ভর করে মাটি, নদী, প্রাণী ও উদ্ভিদের স্বাস্থ্যর উপর। যোগ আমাদের এই আন্তঃসম্পর্ককে বোঝায় এবং বিশ্বভ্রাতৃত্বের দিকে পরিচালিত করে। তাঁর কথায়, যোগ আমাদের শেখায় আমরা একা নই, আমরা প্রকৃতির অংশ। নিজের সুস্থতা থেকে শুরু করে সমাজ ও পরিবেশের কল্যাণ পর্যন্ত—এই রূপান্তরের পথই যোগ। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতি আমাদের শেখায়—‘সর্বে ভবন্তু সুখিনঃ’। যখন ব্যক্তি স্বার্থ ছেড়ে সমাজের কল্যাণে ভাবতে শেখে, তখনই মানবতার মঙ্গল সম্ভব।

বিশ্বের বিভিন্ন অংশে ক্রমবর্ধমান অস্থিরতা ও মানসিক চাপের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যোগ এমন এক পজ বোতাম যা মানবজাতিকে আবার সঠিক ভারসাম্যে ফিরিয়ে আনতে সাহায্য করে। তাঁর আবেদন, এই আন্তর্জাতিক যোগ দিবস হোক ‘মানবতার জন্য যোগ ২.০’-এর সূচনা, যেখানে অভ্যন্তরীণ শান্তিই হবে বৈশ্বিক নীতির ভিত্তি।

প্রধানমন্ত্রী জানান, এইমস সহ ভারতের শীর্ষ মেডিকেল প্রতিষ্ঠানগুলো যোগের বৈজ্ঞানিক ভিত্তি প্রতিষ্ঠায় গবেষণা করছে। তিনি বলেন, যোগ হৃদরোগ, স্নায়ুবিক সমস্যা, নারীদের স্বাস্থ্যের উন্নয়ন এবং মানসিক সুস্থতার ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “যোগ পোর্টাল ও যোগন্ধ্র পোর্টালে এক মিলিয়নের বেশি ইভেন্ট রেজিস্ট্রেশন হয়েছে। যোগকে একটি গ্লোবাল স্বাস্থ্য মডেলে রূপান্তরের অংশ হিসেবে তিনি ই-আয়ুস ভিসা চালুর ঘোষণা দেন।

তিনি জানান, ‘মন কি বাত’-এ তিনি তেল ব্যবহার ১০ শতাংশ কমানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং সকলকে এই উদ্যোগে অংশ নিতে আহ্বান জানান। তেল কম খাওয়া, অস্বাস্থ্যকর খাদ্য এড়ানো এবং নিয়মিত যোগচর্চা হল সুস্থ জীবনের মূল চাবিকাঠি।

প্রধানমন্ত্রীর আহ্বান, যোগকে একটি জন আন্দোলনে পরিণত করতে হবে। যেখানে প্রতিটি ব্যক্তি নিজের দিন শুরু করবেন যোগ দিয়ে এবং প্রতিটি সমাজ চাপমুক্ত হওয়ার পথে এগিয়ে যাবে। তাঁর আবেদন, যোগ হোক সেই সুতোর মতো, যা গোটা মানবজাতিকে বেঁধে রাখে। ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ’ হোক এক বৈশ্বিক সংকল্প।”

এদিন যোগ উদযাপনে উপস্থিত অংশ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল সৈয়দ আবদুল নাজির, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু, ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি, জাধব প্রতাপরাও গনপত্রাও, ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা প্রমুখ বিশিষ্টজনেরা।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

পরিষেবা কোটায় অনিয়মের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিহ্নিত করছে বঙ্গের স্বাস্থ্য দফতর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা কোটায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জুনিয়র চিকিৎসকদের মধ্যে…

ByByNews Desk Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top