News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্তর্জাতিক যোগা দিবসে অংশগ্রহন করতে রাজ্যে এলেন সাংসদ বিপ্লব কুমার দেব
Image

আন্তর্জাতিক যোগা দিবসে অংশগ্রহন করতে রাজ্যে এলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২০ জুন : আন্তর্জাতিক যোগা দিবসে অংশগ্রহন করতে শুক্রবার রাজ্যে এলেন সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার নীরমহলে সিপাহীজলা জেলাভিত্তিক যোগা দিবসে অংশ নেবেন তিনি। সাথে থাকবেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

এদিন রাজ্যে এসে বিধায়ক প্রমোদ রিয়াং এর বাবার আকস্মিক প্রয়ানে শান্তিরবাজার তুইকর্মস্থিত উনার বাড়িতে উপস্থিত হয়ে বিদেশী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পাশাপাশি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।

তৎসঙ্গে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়ের বাবা, উদয়পুর পুর পরিষদের কাউন্সিলার নুপুর নন্দীর স্বামী এবং উদয়পুর রমেশ স্কুলের শিক্ষক মনোজিৎ ধরের মায়ের প্রয়ানে তাঁদের বাড়িতে উপস্থিত হয়েও প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সববেদনা জানান এবং বিদেহী আত্মার সদগতি কামনা করেন। শিক্ষক মনোজিৎ ধরের বাবা মোহিতরঞ্জন ধর ছিলেন রমেশ স্কুলেরই শিক্ষক।

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top