News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরির খোঁজে অবৈধভাবে ভারতে এসে বিপদে বাংলাদেশী যুবতী, নিজ দেশে ফিরে যেতে প্রশাসনের দ্বারস্থ
Image

চাকরির খোঁজে অবৈধভাবে ভারতে এসে বিপদে বাংলাদেশী যুবতী, নিজ দেশে ফিরে যেতে প্রশাসনের দ্বারস্থ

আগরতলা, ২০ জুন : চাকরির খোঁজে অবৈধভাবে ভারতে এসে বিপাকে পড়লেন এক বাংলাদেশী যুবতী। নিজ দেশে ফিরে যেতে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন ওই যুবতি। তাকে কোনো পাচারকারীর হাতে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন ওই যুবতী।

ওই যুবতী জানিয়েছেন, ফেসবুকে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ওই যুবতীর। তাকে ভারতের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে অবৈধ উপায়ে ভারতে নিয়ে আসে ওই ব্যক্তি। গত ডিসেম্বর মাসে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। গত ২৯ জানুয়ারি ২০২৫ আগরতলা রেল স্টেশনে প্রশাসনের হাতে ধরা পড়েন ওই যুবতী। আদালত থেকে জামিন পেলেও জামিনের টাকা না দিতে পারায় জেল থেকে বের হতে পারেননি। ৫ মাস জেলে থাকতে হয় তাকে। এরই মধ্যে সোমনাথ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনে বলে জানিয়েছেন ওই যুবতী।

কিন্তু ওই যুবতীকে ছড়িয়ে আনার সময় অটোতে বসে সোমনাথ নাকি আরেকজনকে ফোন করে। তখন মহিলার সন্দেহ হয় তাকে হয়তো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তাই তিনি অটো থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত সোমনাথ মন্ডল নাকি তাকে মারধর করে, এমনকি তার জামা কাপড় ছিড়ে ফেলে। শেষ পর্যন্ত অটো থেকে নেমে পড়ে ওই যুবতি। তিনি শুক্রবার পশ্চিম আগরতলা থানায় এসে সোমনাথ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানান। এখন নিজ দেশে ফিরে যেতে চাইছেন। এবিষয়ে প্রশাসনের সাহায্য চেয়েছেন ওই যুবতী।

Releated Posts

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top