News Flash

  • Home
  • দিনের খবর
  • সেইল সরবরাহ করল আইএনএস আর্নালার বিশেষ ইস্পাতের সম্পূর্ণ চাহিদা
Image

সেইল সরবরাহ করল আইএনএস আর্নালার বিশেষ ইস্পাতের সম্পূর্ণ চাহিদা

কলকাতা, ১৯ জুন : ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা খাতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে, রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা মহারত্ন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দেশের প্রথম নিজস্ব নকশায় নির্মিত অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট ‘আইএনএস আর্নালা’-র সম্পূর্ণ বিশেষ ইস্পাতের চাহিদা পূরণ করল। আজ, ১৮ জুন ২০২৫-এ, ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হল এই যুদ্ধজাহাজটি।

গ্রাডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত এই প্রকল্পের আওতাধীন আরও সাতটি এএসডব্লিউ-এসডব্লিউসি কর্ভেটের জন্যও সেইল বিশেষ ইস্পাত সরবরাহ করছে। প্রতিরক্ষা খাতে ভারতের আত্মনির্ভরতার অভিযানে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে, সেইল এই প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখল।

‘আত্মনির্ভর ভারত’ অভিযানে দেশের অগ্রগতিতে সাহায্য করতে এবং আমদানির উপর নির্ভরতা কমাতে সেইল ধারাবাহিকভাবে বিশেষ ইস্পাত সরবরাহ করে আসছে। এর আগেও আইএনএস বিক্রান্ত, আইএনএস বিন্ধ্যগিরি, আইএনএস নীলগিরি, ও আইএনএস সুরত-এর মতো গুরুত্বপূর্ণ নৌ প্রকল্পে বিশেষ ইস্পাত সরবরাহ করেছে সংস্থাটি।

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top