News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জননায়ক রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির
Image

জননায়ক রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

আগরতলা, ১৯ জুন: জননায়ক ও লোকসভার বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আজ রাজ্যজুড়ে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে এদিন রাজধানী আগরতলার কংগ্রেস ভবন প্রাঙ্গণে সাধারণ মানুষের জন্য একটি বিনামূল্যে মেডিকেল হেলথ চেকআপ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা জানান, সাধারণ মানুষের সেবার লক্ষ্যেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সদর জেলা যুব কংগ্রেসের উদ্যোগেও আজ বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন বলে জানা গেছে। যুব কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top