News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেওঘর এক্সপ্রেস থেকে বিপুল ফেনসিডিল উদ্ধার, বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা
Image

দেওঘর এক্সপ্রেস থেকে বিপুল ফেনসিডিল উদ্ধার, বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা

আগরতলা, ১৯ জুন:গতকাল আগরতলা রেলস্টেশনে দেওঘর এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে আরপিএফ এবং জিআরপি। দুটি ভিন্ন কোচে তল্লাশি চালানোর সময় মোট ১৫৮০ বোতল এসকুফ (ফেনসিডিল) পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৯০ হাজার টাকা।
রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ) এবং গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্রে জানা গেছে, গতকাল দেওঘর এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় এই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়, যা কোনো যাত্রীর দ্বারা দাবি করা হয়নি।
সমস্ত আইনি প্রক্রিয়া মেনে উদ্ধারকৃত ফেনসিডিলগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। আগরতলা জিআরপি থানা এই অবৈধ মাদকের মালিক কে বা কারা, তা জানতে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এই ফেনসিডিলগুলি পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল। এই ঘটনায় মাদক চক্রের সঙ্গে জড়িতদের ধরতে তদন্তকারী সংস্থা তৎপর হয়েছে।

Releated Posts

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

উৎসবের মেজাজে বগাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ, বুথে বুথে দীর্ঘ লাইন

শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৭টা থেকেই বগাফা ব্লকের ১৪টি ভিলেজে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের…

ByByReshmi Debnath Sep 28, 2026

তেলিয়ামুড়ায় উৎসবের আবহে ভিলেজ কাউন্সিলের ভোট, সকাল থেকেই বুথে দীর্ঘ লাইন

তেলিয়ামুড়া, ২৮ সেপ্টেম্বর: প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকে টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনে…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top