News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোটার তালিকায় সংশোধনের ১৫ দিনের মধ্যে ভোটাররা পাবেন সচিত্র পরিচয়পত্র
Image

ভোটার তালিকায় সংশোধনের ১৫ দিনের মধ্যে ভোটাররা পাবেন সচিত্র পরিচয়পত্র

নয়াদিল্লি, ১৮ জুন : ভোটারদের ছবি সহ পরিচয়পত্র দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া (এস.ও.পি.) চালু করেছে। এর মাধ্যমে ভোটার তালিকায় কোনো সংশোধন যেমন নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তি বা বিদ্যমান ভোটারের কোনো তথ্য পরিবর্তনের ১৫ দিনের মধ্যে এপিক বা পরিচয়পত্র সরবরাহ করা যাবে।

এই উদ্যোগটি নির্বাচন কমিশনের বিভিন্ন নাগরিকবান্ধব ব্যবস্থার অংশ, যা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু ও ডঃ বিবেক জোশির তত্ত্বাবধানে গৃহীত হয়েছে।

নতুন ব্যবস্থার মাধ্যমে এপিক তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে ডাক বিভাগের (ডি.ও.পি.) মাধ্যমে ভোটারের হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ রিয়েল-টাইমে ট্র্যাক করা যাবে। ভোটাররা প্রতিটি পর্যায়ে এস.এম.এস.-এর মাধ্যমে তাদের এপিক-এর অবস্থা সম্পর্কে অবহিত হবেন।

এই লক্ষ্যে, ভারতের নির্বাচন কমিশন তার সদ্য চালু করা ই.সি.আই.নেট, প্ল্যাটফর্মে একটি নির্দিষ্ট আইটি মডিউল সংযোজন করেছে। নতুন এই আইটি প্ল্যাটফর্ম বিদ্যমান প্রক্রিয়াকে প্রতিস্থাপন করে একটি পুনর্গঠিত এবং কার্যকর ওয়ার্কফ্লো নিশ্চিত করবে। এছাড়াও, ডাক বিভাগের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এ.পি.আই.) ই.সি.আই.নেট.-এর সঙ্গে একীভূত করা হবে যাতে সরবরাহ প্রক্রিয়া আরও সহজ হয়।

এই উদ্যোগের লক্ষ্য হল সেবার মান উন্নত করা এবং তথ্য সুরক্ষা বজায় রাখা। সমস্ত ভোটারকে দ্রুত এবং কার্যকর পরিষেবা প্রদান নির্বাচন কমিশনের একটি প্রধান অগ্রাধিকার। উল্লেখযোগ্য, গত চার মাসে কমিশন ভোটার ও সংশ্লিষ্টদের স্বার্থে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top