News Flash

  • Home
  • প্রধান খবর
  • মার্কিন যুক্তরাষ্ট্র ও জি-৭ এর মনোভাব আগ্রাসী, নিন্দা সিপিএমের
Image

মার্কিন যুক্তরাষ্ট্র ও জি-৭ এর মনোভাব আগ্রাসী, নিন্দা সিপিএমের

নয়াদিল্লি, ১৮ জুন : সিপিএমের পলিটব্যুরো আজ এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-বিরোধী উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। দলটি সতর্ক করেছে, এমন যুদ্ধমুখী বক্তব্য পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়িয়ে যুদ্ধ ও অস্থিরতার দিকে ঠেলে দেবে।

বিবৃতিতে বলা হয়েছে, “ট্রাম্প এখন প্রকাশ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার হুমকি দিচ্ছেন এবং ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করছেন—এটি চরম নিন্দনীয়। পশ্চিম এশিয়ায় মার্কিন নৌবাহিনীর ব্যাপক মোতায়েন স্পষ্ট ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের উপর হামলা চালাতে প্রস্তুত।”

জি-৭ সম্মেলনের সাম্প্রতিক বিবৃতিকেও আগ্রাসী বলে উল্লেখ করেছে সিপিএম। বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানের উপর দোষ চাপিয়ে এবং ইজরায়েলের আগ্রাসনকে উপেক্ষা করে জি-৭ স্পষ্টত পক্ষপাতদুষ্ট ভূমিকা নিচ্ছে। গাজায় গণহত্যামূলক আক্রমণ দিয়ে শুরু করে ইজরায়েল এখন সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং সর্বশেষে ইরানে হামলার পরিসর বাড়াচ্ছে। এই আক্রমণ থামানো না গেলে পশ্চিম এশিয়ায় শান্তি সম্ভব নয়।

সিপিএম আরও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সাম্রাজ্যবাদ ইজরায়েলকে ব্যবহার করে পশ্চিম এশিয়া এবং তার বাইরেও তাদের আধিপত্য কায়েম করতে চাইছে, যা আন্তর্জাতিক আইন ও চুক্তির সরাসরি লঙ্ঘন। দলটি আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে শান্তিপূর্ণ আলোচনার পথে ফেরানোর জন্য জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আমেরিকা ও ইজরায়েল-পন্থী পররাষ্ট্রনীতি থেকে সরে এসে প্রকৃত অর্থে গ্লোবাল সাউথ-এর সঙ্গে সংহতি জানাতে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তিতে উপকৃত হবেন কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (সিইটিএ) দেশের কৃষক, মৎস্যজীবী, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং…

ByByNews Desk Jun 23, 2026

অনুচ্ছেদ ৩৭০ বিলোপই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নীতিন নবীন মঙ্গলবার দলের সদর দফতরে ড. শ্যামাপ্রসাদ…

ByByNews Desk Jun 23, 2026

লখনউ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ১৫ জনের পরিচয় শনাক্ত, শোকে ভেঙে পড়েছে পরিবারগুলি

লখনউ/নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৮ জনের মধ্যে ১৫…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, দিল্লিতে বিজেপির শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বতন…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top