News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিসত্বর ফলাফল প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও টেট চাকুরী প্রত্যাশীদের
Image

অতিসত্বর ফলাফল প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও টেট চাকুরী প্রত্যাশীদের

আগরতলা, ১৬ জুন : অতিসত্বর ফলাফল প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন টেট-র চাকুরী প্রত্যাশীরা। কিন্তু তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আগাম কোন অনুমতি ছিল না। তাই পুলিশ তাঁদেরকে আটক করে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে।

এদিন এক পরীক্ষার্থী বলেন, আজ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা এসেছিলেন। কারণ, শিক্ষা ভবনের টেট ওয়ান ও টেট টু চাকরি প্রত্যাশীরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কোন উত্তর পাননি তাঁরা।

এই বিষয়ে এক চাকরি প্রত্যাশী জানান, বহুদিন আগে তাদের পরীক্ষা সম্পন্ন হয়েছিল। কিন্তু দপ্তর এখন পর্যন্ত তাদের ফলাফল প্রকাশ করেননি। তাই তাড়াতাড়ি এই ফলাফল প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জানিয়েছেন এক চাকরি প্রত্যাশী।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ বলেন, তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আগাম কোন অনুমতি ছিল না। তাই পুলিশ তাঁদেরকে আটক করে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top