News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশু সুরক্ষা হেল্পলাইন ১০৯৮-এর নিষ্ক্রিয়তায় ক্ষোভ, থানায় রাত কাটালো নাবালক
Image

শিশু সুরক্ষা হেল্পলাইন ১০৯৮-এর নিষ্ক্রিয়তায় ক্ষোভ, থানায় রাত কাটালো নাবালক

উদয়পুর, ১৫ জুন : শিশু সুরক্ষা হেল্পলাইন ১০৯৮ নম্বরে ফোন করেও সহযোগিতা না পেয়ে গোমতী জেলা পিএলভি (প্যারা লিগ্যাল ভলান্টিয়ার) গৌতম দে ক্ষোভ প্রকাশ করেছেন। উদয়পুর রাধাকিশোরপুর থানায় সারা রাত এক নাবালক শিশুর আটকে থাকার ঘটনায় সিডব্লিউসি দপ্তরের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ উঠেছে।পিএলভি-র এক সদস্য জানান, গতরাতে উদয়পুর মহকুমার গঙ্গাছড়া এলাকার ১৬ বছর বয়সী এক নাবালক শিশু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাধাকিশোরপুর থানার পুলিশ তাকে থানায় নিয়ে আসে। ওই নাবালকের মা-বাবা কেউ নেই এবং তার ঠাকুমাও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ফলে সে গত কয়েকদিন ধরে উদয়পুর শহরে বিভিন্ন জায়গায় রাত্রিযাপন করছিল। গতকাল সে উদয়পুর শহরের এক ব্যক্তির কাছ থেকে চল্লিশ টাকা চুরি করার অপরাধে ধরা পড়ে এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এই খবর পেয়ে পিএলভি-র এক সদস্য দ্রুত থানায় ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে সিডব্লিউসি-কে ঘটনাটি জানান। পাশাপাশি তাদের ১০৯৮ হেল্পলাইন নম্বরেও যোগাযোগ করা হয়। কিন্তু অভিযোগ, এরপরও নাবালক শিশুটিকে তাদের হেফাজতে নেওয়ার জন্য সিডব্লিউসি কোনো উদ্যোগ নেয়নি। ফলস্বরূপ, শিশুটিকে সারা রাত থানাতেই কাটাতে হয়েছে।এই ঘটনায় পিএলভি-র সদস্য সাংবাদিকদের সামনে গভীর ক্ষোভ ব্যক্ত করেছেন। তিনি সিডব্লিউসি দপ্তরের এমন নিষ্ক্রিয়তা এবং দায়িত্বহীনতার তীব্র সমালোচনা করেছেন।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top