News Flash

Image

খেলার ছলে গলায় ফাঁস লেগে মৃত্যু নাবালকের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ জুন:
খেলার ছলে গলায় ফাঁস লেগে ১৪ বছরের এক নাবালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এই হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে কৈলাসহর পুরপরিষদের দুর্গাপুর এলাকায়।

রবিবার দুপুরবেলা কৈলাসহর পুরপরিষদের অধীনে দুর্গাপুর ১৪ নং ওয়ার্ড এলাকায় ১৪ বছরের এক নাবালক শিশুর খেলার ছলে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু ঘটে। মৃত শিশুর নাম মনময় দাস। পিতা মনতোষ দাস। জানা গেছে রবিবার দুপুর বেলা তার নিজ ঘরে খেলা করছিল মনময়। তখন তার ঘরে কেউই ছিল না, একটি সিঁড়ি দিয়ে সে ঘরের ছাদের মধ্যে উঠে এবং সেখানে একটি ওড়না বেঁধে খেলা করতে থাকে। কোন এক সময় সিরি থেকে পা পিছলে গিয়ে তার গলায় ফাঁস লেগে যায়, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। পরবর্তী সময়ে তার পরিবারের লোকেরা ঘটনাটি দেখতে পেরে তাকে নিচে নামায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। দেখা যায় যে সে মৃত। কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। পাশাপাশি স্থানীয়রা এসে ঘটনাস্থলে জড়ো হয়। খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে কৈলাসহর থানার এসআই আশীষ পালের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গিয়ে তদন্ত শুরু করেন। পাশাপাশি ওই নাবালকের মৃতদেহ কৈলাসহর আরজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীরা জানায় ওই নাবালকের পরিবার অত্যন্ত গরিব, পাশাপাশি মৃত নাবালক পড়াশুনায় খুব মেধাবী ছিল। নাবালকের মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Releated Posts

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top