News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে বিকশিত ভারত সংকল্প সভার আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য
Image

খোয়াইয়ে বিকশিত ভারত সংকল্প সভার আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ জুন:
খোয়াইয়ে বিকশিত ভারত সংকল্প সভার আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে খোয়াই নতুন টাউন হলে ২৫ বিধানসভা কেন্দ্রের মন্ডলের উদ্যোগে বিকশিত ভারত সংকল্পের সভার আয়োজন করা হয়।

এদিন এই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সভাপতি রাজিব ভট্টাচার্য। মঙ্গল দ্বীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন রাজিব ভট্টাচার্য ও রতন ঘোষ, সমীর কুমার দাস, দেবাশীষ নাথ শর্মা ,অনুকুল দাস ,বিনয় দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা । আজকের হল সভায় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

এদিনের বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাধারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে অবেমাত্র করেন। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী যেসব কর্ম পরিকল্পনা বাস্তবায়িত করার পরামর্শ দিয়েছেন সেগুলো বাস্তবায়নে দলের সমস্ত স্তরের নেতা কর্মী সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top