News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্বিতীয় স্বামী এবং নেশাখোর সৎ ছেলের হাতে আক্রান্ত মহিলা, বিচারের দাবিতে থানার দ্বারস্থ নির্যাতিতা
Image

দ্বিতীয় স্বামী এবং নেশাখোর সৎ ছেলের হাতে আক্রান্ত মহিলা, বিচারের দাবিতে থানার দ্বারস্থ নির্যাতিতা

সোনামুড়া, ১৪ জুন : দ্বিতীয় স্বামী এবং নেশাখোর সৎ ছেলের হাতে আক্রান্ত হয়েছেন মহিলা। আহত মহিলার নাম ছায়া বণিক। ছুরি দিয়ে আঘাত করে এলোপাথাড়ি মারধর করা হয় ওই মহিলাকে। ন্যায্য বিচারের দাবিতে এলাকার মহিলারা সকলে মিলে সোনামুড়া থানায় নিয়ে আসে আহত মহিলাকে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে ওই মহিলাকে নেশাগ্রস্ত ছেলে কোন কারণ ছাড়াই মারধর করতে শুরু করে। উনি সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে যেতে চাইলে মধুবন ঝুলন্ত ব্রিজের সামনে আসতে পাষণ্ড ছেলে রাজেশ ভৌমিক ছুরি দিয়ে ওই মহিলাকে আঘাত করে ‌‌ এলোপাথারি মারতে শুরু করে। এলাকাবাসীরা দেখতে পেয়ে উদ্ধার করে ওই মহিলাকে। উনার পায়ে, মাথায়, হাতে এবং বুকে প্রচণ্ড আঘাত লাগে।

উনাকে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে মেলাঘর হাসপাতালে রেফার করা হয়। পরবর্তী সময়ে এলাকার সকল মহিলারা মিলে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোনামুড়া থানায় একত্রিত হয়ে গোটা ঘটনার প্রতিবাদ জানায়। তারা দাবি তুলেছে এই ধরনের ঘটনা সমাজের জন্য কলঙ্ক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেজন্য প্রশাসন সমস্ত ব্যবস্থা গ্রহণ করুক, দাবি স্থানীয়দের।

Releated Posts

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top