News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় দুইটি নতুন প্রজাতির কেঁচো আবিষ্কৃত
Image

ত্রিপুরায় দুইটি নতুন প্রজাতির কেঁচো আবিষ্কৃত

আগরতলা, ১৪ জুন : ত্রিপুরা রাজ্যে দুইটি নতুন প্রজাতির কেঁচোর সন্ধান মিলেছে। নতুন প্রজাতি দুটি হল — Kanchuria tripuraensis ও Kanchuria priyasankari।

এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি সম্ভব হয়েছে রাজ্যের গবেষক দলের নেতৃত্বে হওয়া এক জাতীয়স্তরের যৌথ গবেষণার মাধ্যমে। গবেষণা দলটির নেতৃত্ব দিয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. অনিমেষ দে, যিনি ইকোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটি ল্যাবোরেটরির প্রধানও। তাঁর সঙ্গে কাজ করেছেন কেরালার গবেষক এস. প্রসান্ত নারায়ণন, আর. পালিওয়াল এবং অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, এই দুই কেঁচোর নমুনা প্রথম সংগৃহীত হয়েছিল ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে, ড. সব্যসাচী নাথ ও ড. অনিমেষ দে-র পিএইচ.ডি. গবেষণার সময়। তারা এই নমুনাগুলি রাজ্যের রাবার ও আনারস বাগান এলাকা থেকে সংগ্রহ করেছিলেন, তাঁদের তত্ত্বাবধানে ছিলেন কেঁচো গবেষণায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক প্রিয়াশঙ্কর চৌধুরী (অবসরপ্রাপ্ত)।

সম্প্রতি, একদল নবীন গবেষক পুনরায় এই প্রজাতিগুলির নমুনা সংগ্রহে সফল হন, যার ফলস্বরূপ আজ এই নতুন বৈজ্ঞানিক ঘোষণা। প্রথম নতুন প্রজাতি ‘Kanchuria tripuraensis’-এর নামকরণ করা হয়েছে রাজ্যের নাম অনুসারে, কারণ এই প্রজাতির প্রথম সন্ধান পাওয়া যায় ত্রিপুরা থেকেই।

অন্যদিকে, দ্বিতীয় প্রজাতি ‘Kanchuria priyasankari’-এর নামকরণ করা হয়েছে অধ্যাপক প্রিয়াশঙ্কর চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে। তিনি গত চার দশকেরও বেশি সময় ধরে কেঁচো গবেষণায় অবদান রেখে ত্রিপুরাকে জাতীয় ও আন্তর্জাতিক গবেষণার মানচিত্রে স্থান দিয়েছেন। এই আবিষ্কার শুধু রাজ্যের জীববৈচিত্র্য চর্চার ক্ষেত্রে নয়, সারা দেশের জন্যই একটি গর্বের বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top