News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রাউন সুগার সেবন করতে এসে জনতার হাতে আটক তিন
Image

ব্রাউন সুগার সেবন করতে এসে জনতার হাতে আটক তিন

কৈলাসহর, ১৪ জুন : কৈলাসহর কাজিরগাঁও মোহনপুর এলাকায় ব্রাউন সুগার সেবন করতে এসে জনতার হাতে আটক হলেন তিন ব্যক্তি। তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

শনিবার দুপুর বেলা ব্রাউন সুগার সেবন করতে এসে তিন ব্যক্তি আটক হয় এলাকাবাসীদের হাতে। ঘটনা কৈলাসহর কাজিরগাঁও মোহনপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় একটি ই রিক্সা নিয়ে ওই তিন ব্যক্তি ওই এলাকায় আসে। ওরা সেই ই রিক্সার মধ্যে বসে ব্রাউন সুগার সেবন করে। এরপর ওরা নেশাগ্রস্থ হয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে এসে জড়ো হয়।

ওই এলাকায় এরা প্রায় সময় ব্রাউন সুগার বিক্রি করতে আসে বলেও স্থানীয় সূত্রে জানা যায়। পরবর্তী সময় খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। কৈলাসহর থানার পুলিশ ঘটনার স্থলে গিয়ে ওই তিন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে ওরা কৈলাশহর থানার হেফাজতে রয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটাও উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top