News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান ডঃ ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান ডঃ ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

সোনামুড়া, ১৪ জুন : নোবেল চুরি করে নিয়েছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান ডঃ ইউনুস তাইতো তিনি নোবেলের মহত্ব বুঝেন না, উনি একজন সুদখোর, বুর্জোয়া সরকারের প্রধান। এর জন্যই তিনি বিশ্ব বরেণ্য কবি সমগ্র এশিয়ার গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে তার নেতৃত্বাধীন সরকারের আমলে এত বড় বর্ব রচিত আক্রমণ সংঘটিত করেছেন। বিজেপি সিপাহী জলা জেলা দক্ষিণ অংশের উদ্যোগে সোনামুড়ার শ্রীমন্তপুর চেকপোষ্টে বাংলাদেশের বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানিয়ে সংঘটিত হওয়া বিক্ষোভ মিছিলে কথাগুলো বলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

উল্লেখ্য গত ১১ জুন বাংলাদেশের ঢাকা থেকে দেড়শ কিমি দূরে সিরাজগঞ্জের কাছারি বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটাতে হানা চালয় জামাতে ইসলাম পন্থীরা, এই বরবরচিত হামলার ঘটনার প্রায় চার দিন অতিক্রান্ত হয়ে গেলেও সেই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি ডক্টর ইউনুস। তারই প্রতিবাদে সমগ্র রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসুচি সংঘটিত করছে বিজেপি। আজ বিজেপির এই কর্মসূচিটি শ্রীমন্তপুর পঞ্চায়েত সংলগ্ন স্থান থেকে শুরু হয়ে সীমান্তের প্রায় ৫০ মিটার পূর্বে এসে পুলিশের বেড়ি কেটে আটকে যায় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী ছাড়াও বিধায়ক বিন্দু দেবনাথ দলের সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস সহ চার মন্ডলের মণ্ডল সদস্যরা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top