News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে এক বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার, পলাতক নেশা কারবারি
Image

গোপন অভিযানে এক বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার, পলাতক নেশা কারবারি

তেলিয়ামুড়া, ১৪ জুন : গতকাল রাতে এক নেশা কারবারির বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ । তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে এই সাফল্য পায়। পুলিশের কাছে খবর ছিল যে, তেলিয়ামুড়া মহুকুমার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা এক সন্তানের জননী লক্ষী নাথ ভৌমিক, স্বামী মৃত অমরেশ ভৌমিকের বাড়িতে অবৈধ নেশা সামগ্রী মজুদ রেখে বিক্রি করা হচ্ছে। ফলে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু উপযুক্ত প্রমাণ এর অভাবে কোনো পদক্ষেপ গ্ৰহন করতে পারছিলো না পুলিশ প্রশাসন।

অবশেষে শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ তেলিয়ামুড়া মহুকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী সেই‌ নেশা কারবারি লক্ষী ভৌমিকের বাড়িতে হানা দেয়। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির লোকজন ।ফলে বাড়ি থেকে কাউকে আটক করা সম্ভব না‌ হলেও, পুলিশ সেই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ থেকে দেড় লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।এমনটাই জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। এদিনের এই অভিযানে মহুকুমা পুলিশ আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার ডিসিএম হরিপদ সরকার সহ তেলিয়ামুড়া থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top