News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদে সরব তিপরা মথা
Image

ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদে সরব তিপরা মথা

বিশ্রামগঞ্জ, ১৩ জুন : ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বিরুদ্ধে তিপরা মথা দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় বিশ্রামগঞ্জে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার সম্পূর্ণ সমর্থন জানিয়ে ‌ বিশ্রামগঞ্জ বাজার থেকে সিপাহীজলা জেলাশাসক অফিস পর্যন্ত শুক্রবার দুপুরে তিপরা মথা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

মিছিল শেষে এই দিনে সিপাহীজলা জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জসওয়ালের নিকট তাদের দাবি সনদ তুলে দেন। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ডেপুটেশন কালে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলয়, বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক সুবোধ দেববর্মা, এমডিসি উমাশঙ্কর দেববর্মা, গনেশ দেববর্মা, চড়িলাম তিপা মথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা,টাকারজলা ত্রিপা মথা ব্লক প্রেসিডেন্ট অমৃত দেববর্মা, বিশ্রামগঞ্জ সাব জোনাল চেয়ারম্যান সঞ্জীব দেববর্মা,তিপা মথা দলের ডি ডব্লিউ এফ এবং টি ওয়াই এফ,-র কর্মী সমর্থকরা।

এদিনে জেলাশাসক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য প্রশাসন তা সুষ্ঠুভাবে পালন করছে। সিপাহীজলা জেলা প্রশাসন সেই গতিতে কাজ করে যাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে পারাপার নিয়ে অনেকটাই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। বাড়িতে সীমান্ত রক্ষা বাহিনী, টিএস আর সহ ত্রিপুরা পুলিশকে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দিয়েছেন বলে জানান জেলা শাসক।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top