ধুবরি, ১৩ জুন: আসাম মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার ধুবরি জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে “চরম উদ্বেগজনক” বলে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই ঘটনার পেছনে সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ষড়যন্ত্র কাজ করছে, যার যোগসূত্র রয়েছে প্রতিবেশী দেশের মৌলবাদী শক্তির সঙ্গে।
এক্স-এ একটি বিস্তারিত পোস্টে মুখ্যমন্ত্রী জানান, বকর ঈদের পরদিন ধুবরির একটি হনুমান মন্দিরের সামনে গরুর কাটা মাথা ফেলে রেখে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়। যদিও দুই সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও শান্তি কমিটির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে, পরদিন ফের একই স্থানে আরেকটি গরুর মাথা রেখে সাম্প্রদায়িক উত্তেজনা আরও উস্কে দেওয়া হয়।
এরপরে কিছু এলাকায় পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে বলে প্রশাসন জানিয়েছে।
মুখ্যমন্ত্রী এক বিস্ময়কর তথ্য প্রকাশ করে বলেন, ঈদের আগের দিন ‘নবীন বাংলা’ নামে একটি সংগঠনের নামে উসকানিমূলক কবিতা ও ধুবরিকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার দাবি-সংবলিত তিনটি পোস্টার শহরের বিভিন্ন স্থানে লাগানো হয়। এমনকি এর মধ্যে একটি পোস্টার সেনাবাহিনীর সিগন্যাল অবকাঠামোর ওপরেও সাঁটানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বলেন, “ধুবরিতে একটি মৌলবাদী গোষ্ঠী সক্রিয় হয়েছে যারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে না। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং এই ধরনের সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করব।”
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সকাল ১১টা নাগাদ ধুবরিতে পৌঁছে সার্কিট হাউসে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি পর্যালোচনা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি ঘোষণা করেন, “ধুবরিতে আজ রাত থেকে শুট অ্যাট সাইট নির্দেশ কার্যকর হবে। পাথর ছোড়া বা যেকোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি: “ধুবরিকে বাংলাদেশি মৌলবাদী শক্তির নিশানা হতে দেব না। এ রাজ্যে ধর্মীয় বিভাজনের কোনো জায়গা নেই।” তিনি আরও বলেন, অপরাধে যুক্ত সমস্ত দাগি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে ইতিমধ্যেই ধুবরি শহর ও আশপাশের এলাকায় উচ্চ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনী। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার এবং গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে।

ধুবরিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি: ‘নবীন বাংলা’র নামে উসকানিমূলক প্রচার, গরুর মাথা নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা, ‘শুট অ্যাট সাইট’ নির্দেশ
Releated Posts
অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২
ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…
উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…


















