News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের একটি ফ্যামিলি সেলুনের পুলিশের হানা, অবৈধ ব্যবসার অভিযোগ স্থানীয়দের
Image

ধর্মনগরের একটি ফ্যামিলি সেলুনের পুলিশের হানা, অবৈধ ব্যবসার অভিযোগ স্থানীয়দের

ধর্মনগর, ১৩ জুন : অবশেষে পুলিশের ঘুম ভাঙলো। স্থানীয়দের কাছ থেকে একটি ফ্যামিলি সেলনের বিরুদ্ধে উঠে আসছিল অসামাজিক কার্যকলাপের অভিযোগ। এরই ভিত্তিতে এবার নড়েচড়ে বসল ধর্মনগর থানা। ধর্মনগর থানার ১০০ মিটার দূরত্বের মধ্যে গড়ে ওঠা দি ইউনিক ক্রিয়েশন্স ফ্যামিলি সেলুন নামক দোকানের মধ্যে পুলিশের অভিযান চলে শুক্রবার।

ধর্মনগর থানার পুলিশ আধিকারিক জানান, মহকুমা পুলিশ আধিকারিকের কাছ থেকে খবর আসে সেই দোকানে একটি ঝামেলা চলছে। তখন পুরুষ এবং মহিলা পুলিশ আধিকারিক ও কর্মীরা ছুটে আসে সেখানে। অভিযোগ ছিল সেখানে অবৈধ ব্যবসা চলছে। জানা যায় পুলিশ আসার পূর্বেই সেই দোকানের ম্যানেজার পালিয়ে যায়। সেই দোকানে তখন উপস্থিত ছিল চারজন মহিলা এবং একজন পুরুষ অর্থাৎ সেই দোকানের কর্মচারী। মহিলাদের প্রত্যেকের বাড়ি ঊনকোটি এবং ধলাই জেলায়। সেই দোকানের ভিতরে দেখা গেছে ভেতরে দুটি আলাদা কেবিন রয়েছে। কেবিনের মধ্যে বিছানাও রয়েছে যা বাইরে থেকে কোন কিছু বোঝা যায় না। ম্যানেজার না থাকায় কোন কিছু জানা যায়নি সেই দোকান সম্পর্কে।

যতটুকু জানা গেছে, দোকানে কোন বৈধ লাইসেন্স নেই। সেই দোকানে পুলিশের অভিযানের খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যায়। কিন্তু সাংবাদিকরা যাবার পর পুলিশের সামনে বাড়ির মালিক বিশ্বেশ্বর ভট্টাচার্য সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে। একটা সময় সাংবাদিকদের চাপে পড়ে বাড়ির মালিক বিশ্বেশ্বর ভট্টাচার্য পালিয়ে যায়। এখন পুলিশের তদন্তে বোঝা যাবে যে এই সেলুনেটি বৈধ না অবৈধ এবং সেলুনে ভিন্ন জেলার যে চার মহিলা উপস্থিত ছিল তারা কে? কি কারনে সেলুনের মধ্যে দুদিকে দুটি কেবিন রয়েছে এবং কেবিনের মধ্যে বিছানা রয়েছে তারও রহস্য উন্মোচন হবে পুলিশের তদন্তে। পাশাপাশি পুলিশের অভিযানের সময় সেলুনের ম্যানেজার কি কারনে পালিয়ে গেল এবং বাড়ির মালিক সাংবাদিকদের ছবি তুলতে কেন বাধা দিলেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top