News Flash

  • Home
  • দিনের খবর
  • Breaking : আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, ঘন ধোঁয়া ও রাস্তাঘাট বন্ধ
Image

Breaking : আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, ঘন ধোঁয়া ও রাস্তাঘাট বন্ধ

নয়াদিল্লি, ১২ জুন : আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে উঠে আসা ঘন ধূসর ধোঁয়ার ছবি ইতিমধ্যেই সামনে এসেছে।

প্রশাসন এখনও স্পষ্টভাবে জানায়নি এটি যাত্রীবাহী নাকি কার্গো বিমান।ঘটনাস্থলে অন্তত ১২টি অ্যাম্বুল্যান্স পৌঁছেছে। স্থানীয় পুলিশ আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং ট্র্যাফিক ঘুরিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানবন্দর এলাকা থেকে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। তবে এখনও পর্যন্ত কতজন আহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ নিশ্চিত করেছে যে বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন।

Releated Posts

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top