News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিকভিটেতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব
Image

বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিকভিটেতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১২ জুন : বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিকভিটে কাছারিবাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। নিজ সামাজিক মাধ্যমে এই ঘটনা নিন্দা জানিয়ে তিনি লেখেন,

“বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের সিরাজগঞ্জ শাহজাদপুরের পৈতৃক ভিটে “কাছারিবাড়ি”-তে ন্যক্কারজনক হামলা ও রবীন্দ্র যাদুঘর ভাঙচুরের ঘটনা, এক সময়ে সে দেশের সুস্থ সংস্কৃতিমনস্কতা, অর্জিত মর্যাদা ও সমগ্র মানবজাতির কলঙ্কময় কালো অধ্যায় হয়ে থাকবে।

জাতি, ধর্ম, ভাষাগত ভিন্নতার নির্বিশেষে রবি ঠাকুর এক আবেগের নাম। সে দেশের জাতীয় সংগীত স্রষ্টা, রবীন্দ্র স্মৃতি বিজড়িত সেই স্থানটিও রেহাই পেলেন না কিছু উন্মত্ত, হিংস্র ও প্রতিহিংসা সম্পন্ন মানুষের আক্রোশ থেকে। প্রতিনিয়ত এহেন কার্যকলাপ একটি সমগ্র জাতি এবং দেশটিকে গোটা বিশ্বের সামনে লজ্জিত করার পাশাপাশি ক্রমান্বয়ে সেই রাষ্ট্রকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে।

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গজিয়ে উঠা উশৃংখলদের দুর্বৃত্তপনা শুরু থেকেই জন্মদাত্রী মাতৃ জাতির প্রতি চূড়ান্ত লজ্জানজক আচরণ, ধর্মীয় অসহিষ্ণুতা, সংখ্যালঘু বিদ্বেষ প্রতিদিন একেকটি কালো ইতিহাস রচনা করছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”

Releated Posts

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top