News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রচণ্ড গরমে নাকাল দিল্লি-এনসিআর, আইএমডি জারি করল ‘রেড অ্যালার্ট’
Image

প্রচণ্ড গরমে নাকাল দিল্লি-এনসিআর, আইএমডি জারি করল ‘রেড অ্যালার্ট’

নয়াদিল্লি, ১২ জুন: রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে তীব্র গরমে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যেই তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সারাদিন তা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।

এই পরিস্থিতিতে আইএমডি দিল্লি ও আশেপাশের অঞ্চলের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে—যা সর্বোচ্চ স্তরের সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুন শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।আইএমডি-র সতর্কতা অনুযায়ী, প্রচুর জল পান করুন, রোদে সরাসরি যাওয়া এড়িয়ে চলুন, দুপুরের তীব্র গরমে বাইরে বেরনো বন্ধ করুন, শরীরকে ঠান্ডা রাখার ব্যবস্থা গ্রহণ করুন

রাজধানীবাসীর এক বাসিন্দা জানান, খুব গরম পড়েছে। ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। বারবার জল খাচ্ছি, মুখ ঢেকে রাখছি, চশমা পড়ছি আর অপ্রয়োজনীয়ভাবে বাইরে যাচ্ছি না।

একজন কর্মরত পেশাজীবী বলেন, “প্রতিদিন অফিসে যেতে হয়। গরমের জন্য বাইরে বেরনো খুব কষ্টকর হয়ে উঠেছে। সকাল সকালও রোদ আর উত্তাপ সহ্য করা কঠিন। আরেকজন জানান, “গরম পড়ছে ঠিকই, কিন্তু কাজ থেমে থাকে না। গরমে বাইরে বেরোলেও লেবুর রস খুব উপকারী।

নোয়ডার এক বাসিন্দার কথায়, “নিজেদের জলপান করার সঙ্গে সঙ্গে, পথচারী, পাখি ও আশেপাশের পশুদের জন্যও জল রাখার চেষ্টা করা উচিত। এতে ওরাও এই মারণ গরমে একটু উপশম পাবে।”

Releated Posts

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top