News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে ফের ন্যাক্কারজনক ঘটনা, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Image

ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে ফের ন্যাক্কারজনক ঘটনা, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১২ জুন : ত্রিপুরা রাজ্যে ফের এক নিন্দনীয় ঘটনা ঘটে গেল। রাজধানী আগরতলা থেকে দিল্লিগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন থেকে উঠে এল এক মর্মান্তিক ঘটনা, যা প্রশ্ন তুলছে রাজ্যের আইনশৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়ে।

আজ বিকেল ৩টা ১৫ মিনিটে আগরতলা স্টেশন থেকে রওনা দেয় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। ট্রেনটির জেনারেল কামরায় উঠে ধর্মনগরের এক ১৫ বছর বয়সি কিশোরী। তার সামনেই বসেছিলেন অমরপুরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম নামে এক ব্যক্তি।

ট্রেনটি আমবাসা পৌঁছানোর পর বেশিরভাগ যাত্রী নামেন। এরপর ট্রেনটি সুরঙ্গ পথে ঢুকলে, কামরায় একাকীত্বের সুযোগ নিয়ে ওই ব্যক্তি কিশোরীর উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি শুরু করে। সাহসিকতার পরিচয় দিয়ে ওই কিশোরী তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও রেকর্ড করে এবং মনু স্টেশনে পৌঁছানোর আগেই তা তার ভাইকে পাঠিয়ে দেয়। ভাইয়ের মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

ধর্মনগর স্টেশনে ট্রেন থামার পর উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে জিআরপিএস-এর (রেল পুলিশ) হাতে তুলে দেয়। এই ঘটনার ঠিক আগেও ত্রিপুরায় এমন একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। পরপর এই ধরণের ঘটনা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top