News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের উত্তাল উদয়পুর, রাজনগরের ঘটনার গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে থানা ঘেরাও
Image

ফের উত্তাল উদয়পুর, রাজনগরের ঘটনার গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে থানা ঘেরাও

আগরতলা, ১১ জুন : ঈদের দিন উদয়পুর রাজনগরের ঝামেলার ঘটনায় বাগমা মণ্ডলের নেতা অজিত পোদ্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ঘটনাকে ঘিরে ফের উত্তাল উদয়পুর। বিজেপি নেতা গ্রেফতারের প্রতিবাদে আরকে পুর থানা ঘেরাও করেন দলীয় নেতা-কর্মীরা।

গত জুন মাসের সাত তারিখ ঈদ উপলক্ষে উদয়পুর রাজনগর এলাকায় কুরবানী ঈদ উপলক্ষে এলাকার কিছু সমাজদ্রোহী বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের বাড়িঘরে আক্রমণ এবং দৈহিক ভাবে একজন অটো চালক কে মারধরের ঘটনা এবং কুরবানীর জন্য আনা একটি গবাদি পশু মাটির নিচে গর্ত করে পুঁতে দেওয়া সব মিলিয়ে উদয়পুরে গতকয়েকদিন ধরে উত্তপ্ত পরিবেশ বিরাজ করতে থাকে। ইতিমধ্যে রাজনগরের রাজনেহার বিবি রাধা কিশোর পুর থানায় একটি মামলা দায়ের করেন। এবং তিনি বলেন, রাজনগরের ননী পোদ্দারের ছেলে অজিত পোদ্দার, নারু দাশের ছেলে নয়ন দাস এবং বাবুল চক্রবর্তী সহ আরো বেশ কয়েকজন মিলে রাজ নেহার বিবিকে আক্রমণ করে এবং বাড়ি ঘর ভাঙচুর করে। তার বাড়িতে আসা অটো রিক্সা বিল্লাল মিয়াকে মারধর করে। পরবর্তী সময়ে তিনি রাধা কিশোর পুর থানা মামলা করেন।

পুলিশ বুধবার দুপুরের পর অজিত পোদ্দারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরই প্রতিবাদে বেশ কিছু যুবক তার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে। পুলিশ অভিযুক্ত অজিত পোদ্দারকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করে। এদিকে, ঘটনার খবর পেয়ে গোমতী জেলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববরমা সহ মহকুমা পুলিশ অধিকারী নির্মাণ দাস সহ বিশাল পুলিশ বাহিনী থানায় ছুটে আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top