News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিলচর আগরতলাগামী ট্রেন থেকে দুই প্যাকেট ব্রাউন সুগার সহ নগদ অর্থ উদ্ধার, আটক এক
Image

শিলচর আগরতলাগামী ট্রেন থেকে দুই প্যাকেট ব্রাউন সুগার সহ নগদ অর্থ উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১১ জুন : ধর্মনগর রেলস্টেশনে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গোপনসূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও জিআরপি যৌথভাবে অভিযান চালিয়ে শিলচর-আগরতলা ট্রেনের ১৫১১৮৮ নম্বর কোচ থেকে এক যুবককে আটক করে। ধৃত যুবক হল খোয়াই জেলার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে মিটন নাথ ভৌমিক পিতা: মৃত অমরেশ নাথ ভৌমিক। তার কাছ থেকে ৭৪,৫০০ টাকা নগদ অর্থ এবং সাবানের বাক্সে লুকানো ২ প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

এই অভিযানের পর সংবাদমাধ্যমের কর্মীরা ধর্মনগর জিআরপি থানায় তথ্য সংগ্রহের জন্য গেলে, ওসি উত্তম কুমার কলই অনুপস্থিত ছিলেন। থানায় উপস্থিত অপর এক কর্মী মঙ্গল দেববর্মা জানান, ওসি না থাকলে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না। ফলে সংবাদমাধ্যমকে কোনো তথ্য প্রদান করা হয়নি। এই ঘটনায় পুলিশের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। জনগণের নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, তথ্য গোপন করার প্রবণতা উদ্বেগজনক।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top