News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চা বাগিচায় ছায়পদ গাছ গুলো বিক্রি করে অবৈধভাবে রোজগার করছে একাংশ
Image

চা বাগিচায় ছায়পদ গাছ গুলো বিক্রি করে অবৈধভাবে রোজগার করছে একাংশ

আগরতলা, ১১ জুন : চা বাগিচায় ছায়পদ গাছ গুলো বিক্রি করে অবৈধভাবে রোজগার করছে একাংশ, এমনটাই অভিযোগ। বনদপ্তরের কর্মীদের বিষয়টি জানানো হলে, বাগানের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় এবং কিছু অবৈধ কাঠ উদ্ধার করে তদন্ত শুরু করে।

খবর নিয়ে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে হরিশ নগর বাগানের চা বাগিচায় ছায়পদ গাছগুলো বিক্রি হচ্ছে পাশাপাশি বাগানের লিক থেকে উধাও হয়ে যাচ্ছে মাছ। এই ঘটনার পেছনে এক বাগান শ্রমিকের হাত রয়েছে বলে অভিযোগ অন্যান্য শ্রমিকদের। বাগানের শ্রমিকরা জানান, কেন্দ্রীয় কারাগারের পাশের সমস্ত ছায়পদ গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। গাছ বিক্রির বিষয়টি নজরে আসলে বাগানের শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য দেখাদেয়। জানা গেছে, বাগান ম্যানেজার ছুটিতে রয়েছেন। গত দুমাস ধরে তিনি বহিরাজ্যে। বর্তমানে দায়িত্বে রয়েছেন রমেশ শর্মা তাঁর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি নজরে রয়েছে খুব শীঘ্রই দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।

এদিকে গাছ চুরির ঘটনায় বাগান শ্রমিকরা খোঁজাখুঁজি শুরু করলে রাজেশ তাঁতির বাড়ি থেকে কিছু কাঠ উদ্ধার করলে রাজেশ তাঁতি বাগান থেকে গা ঢাকা দেয়। জানা গেছে রাজেশ তাঁতি বর্তমানে পলাতক। খবর পেয়ে বাগানে ছুটি আসেন বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের আধিকারিকরা ভারপ্রাপ্ত ম্যানেজার রমেশ শর্মা কে সঙ্গে নিয়ে রাজেশ তাঁতীর বাড়ি সহ বাগানের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় এবং কিছু অবৈধ কাঠ উদ্ধার করে তদন্ত শুরু করে।

Releated Posts

বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য

বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top