News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রী
Image

ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ জুন: আজ সম্প্রতি জলে ডুবে মৃত সাতজনের পরিবার বর্গের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে চার লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

কিছুদিন আগে পশ্চিম জেলার বিভিন্ন স্থানে জলে ডুবে ৭ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনাবলীর খোঁজখবর নিয়ে আজ সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে পরিবার পিছু ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

বিগত কিছুদিনে দুর্ভাগ্যজনকভাবে জলে ডুবে যাঁদের প্রাণহানি হয়েছে। তাঁরা হল- সিধাই থানাধীন রামসাধুপাড়া এলাকার পিয়ালী দেববর্মা এবং প্রিয়াঙ্কা দেববর্মা, জিরানীয়া জয়নগর এলাকার মাহিন্দ্র সিং, মান্দাইপাড়া এলাকার তন্ময় দেবনাথ, উজান অভয়নগর এলাকার লিটন সাহা, মজলিশপুর ব্রজনগরের প্রসেনজিৎ দেবনাথ এবং প্রতাপগড় এলাকার অঙ্কুশ ঋষি দাস।

মুখ্যমন্ত্রী শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন মুহূর্তে তাঁদের শক্তি প্রদানের জন্য সর্বশক্তিমান ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top