News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শাহজাহান ইস্যুতে মানবাধিকার কমিশনের দারস্ত হলো যুব কংগ্রেস
Image

শাহজাহান ইস্যুতে মানবাধিকার কমিশনের দারস্ত হলো যুব কংগ্রেস

আগরতলা, ১০ জুন : কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের পরিবারকে বাসস্থান থেকে উৎখাত করার চক্রান্তে লিপ্ত হয়েছে কিছু বিজেপি কর্মী। তারই প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মীরা আজ ত্রিপুরা মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেন।

এদিন কংগ্রেসের এক নেতা বলেন, গত ৮ জুন রাতে শান্তিপাড়াস্থিত মসজিদ পট্টিতে যুব কংগ্রেসের সহঃ সভাপতি মহঃ শাহজাহান ইসলামের বাসভবনে শাসক বি.জে.পি দল আশ্রিত কিছু সমস্ত্র দুর্বৃত্ত আক্রমন সংঘটিত করে। তার বাড়ীঘর ভাঙচুর করা হয়, নষ্ট করা হয় মূল্যবান আসবাব-পত্র। বাড়ীর মহিলা সদস্যদের প্রতিও অশালীন আচরন করা হয়। এই ঘটনায় পূর্ব থানার পুলিশ আক্রমনকারীদের গ্রেপ্তার না করে শাহজাহানের বৃদ্ধ পিতা ও ভাই যাদের এই ঘটনায় বিন্দুমাত্র সংযোগ নেই তাদের গ্রেপ্তার করে এবং আদালত তাদের ১৪ দিনের জেল হেপাজতে পাঠায়। ঘটনার পর থেকেই শাহজাহানকে তাদের বাসস্থান থেকে উৎখাত করার চক্রান্তে লিপ্ত হয়েছে কিছু বি.জে.পি কর্মী।

শুধু তাই নয় তারা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুলিয়া জারি করেছে। মো: শাজাহানের বৃদ্ধা মা, তার নয় মাসের ছেলে সহ তার স্ত্রীকে প্রতিনিয়ত ঘর ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে, এবং বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা শাহাজানের স্ত্রী এবং মাকে সময়সীমা ধরিয়ে দিয়ে শাশিয়ে গেছে যদি আজকে বিকাল ৪টার মধ্যে ঘর না ছাড়ে তাহলে বুলডোজার দিয়ে সমস্ত বাড়ি গুলিয়ে দেবে এবং সঙ্গে তাদেরও প্রাণে মারার হুমকি প্রাণে মারার হুমকি দিয়ে যায়।

প্রদেশ যুব কংগ্রেস মনে করে শাজাহানের পিতা ও ভাইকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠানো, তাদের পরিবারকে বাসস্থান ছাড়ার হুমকি এবং শান্তি পাড়া এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এলাকা ছাড়ার নির্দেশ মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ। তাই এমতাবস্থায় প্রদেশ যুব কংগ্রেস শাহজাহান ও তার পরিবার-পরিজনদের নিরাপত্তা ও সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মানবাধিকার রক্ষার দাবীতে যুব কংগ্রেস মানবিক মানবাধিকারের দারস্থ হয়েছে।

Releated Posts

অবসরপ্রাপ্ত কর্মচারিদের আবাস গৃহ ‘আশ্রয়’ পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২৭ জুন : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ সকালে কুঞ্জবনস্থিত অবসরপ্রাপ্ত কর্মচারিদের আবাস গৃহ ‘আশ্রয়’ পরিদর্শন করেন।…

ByByNews Desk Jun 27, 2026

বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য

বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top